বিজয় অনিবার্য : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অনিবার্য বলে মনে করছে জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন

2026-02-11T18:34:33+00:00
2026-02-11T18:34:33+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
বিজয় অনিবার্য : বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৯০)
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অনিবার্য বলে মনে করছে জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এসব কথা বলেন। 

মাহাদী আমিন বলেন, ‘আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করার গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে নেতৃত্ব দেওয়া বিএনপির বিজয় অনিবার্য, ইনশাল্লাহ। দেশি-বিদেশি গণমাধ্যমেও সেই চিত্র ফুটে উঠেছে। মাঠের বাস্তবতা, জনস্রোত, গ্রহণযোগ্য জরিপ, তথা গণমানুষের প্রত্যাশায় আজ এটিই প্রতিফলিত।’  

তিনি বলেন, ‘বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরাসহ, দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সমতল ও পাহাড়ের সব বর্ণ, বিশ্বাস ও জাতিগোষ্ঠীর মানুষ ইতোমধ্যে বিএনপিকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন। জনসাধারণের মাঝে বিএনপি জনপ্রিয়তা বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছে।’ 


তিনি আরও বলেন, ‘আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। জনগনের ভোটে বিজয়ী হয়ে বিএনপি দ্রুতই সরকার গঠন করবে।’ 

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্যদের প্রতি আহ্বান 
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, ‘নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্য ও গণতন্ত্রকামী মানুষের প্রতি বিনীত আহ্বান জানাই, আপনারা দেশ ও দেশের মানুষের জন্য, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে থাকুন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই নিশ্চিত করবে জনগণের ঐক্য, প্রতিষ্ঠা করবে জনগণের রাষ্ট্রীয় মালিকানা।’ 

তিনি আরও বলেন, ‘দেশব্যাপী বিএনপির অপ্রতিরোধ্য জনপ্রিয়তার জোয়ারে আমরা সকলে শামিল হই। গণতন্ত্র রক্ষার প্রমাণিত শক্তি বিএনপির এই অবশ্যম্ভাবী বিজয়ের মিছিলে আপনাকে স্বাগতম। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, এখানে সংস্কারের বিষয় রয়েছে। সংবিধান সংস্কার করা যায় এমন বিজয় প্রত্যাশা করছি আমরা।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিজয় অনিবার্য  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: