ভোটারদেরকে টাকা দেওয়ার সময় জামায়াত কর্মী আটক

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঈগল প্রতীকের পক্ষে ভোট কেনার জন্য টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক

2026-02-11T19:33:17+00:00
2026-02-11T19:33:17+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ভোটারদেরকে টাকা দেওয়ার সময় জামায়াত কর্মী আটক
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম 
জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করেছে স্থানীয়রা। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঈগল প্রতীকের পক্ষে ভোট কেনার জন্য টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করেছে স্থানীয়রা। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাধবখালি ইউনিয়নের রামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর এলাকায় জামায়াতের তিন কর্মী ভোট কিনতে যান। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে ঘেরাও করতে গেলে দুজন পালিয়ে যান। এসময় টাকা সহ কামাল হোসেনকে আটক করে জনতা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে অবগত করেন।


উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. ম‌ালিহা খানম বলেন, ‘ঘটনার খবর পেয়ে সেখানে মোবাইল টিম পাঠা‌নো হয়েছে।’ 

অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভোটার  টাকা  জামায়াত কর্মী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: