ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রাতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায়, এনসিপির বাংলামোটর কার্যালয়ে। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা ভোটের প্রস্তুতি, নির্বাচনী কৌশল ও সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে তথ্য তুলে ধরবেন।
এনসিপি সূত্র জানিয়েছে, নির্বাচনের আগে দলের অবস্থান এবং ভোটারদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।