কলির পর সাবরিনা, আহাদ, এমাকে বহিষ্কার

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে অস্থিরতা বিরাজ করছে। ফেডারেশন-খেলোয়াড়রা যেন মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। বিতর্ক পিছু ছাড়ছেই না। ২০২৪ সালে সরকার

2026-02-11T19:54:05+00:00
2026-02-11T19:54:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
কলির পর সাবরিনা, আহাদ, এমাকে বহিষ্কার
শুটিং ফেডারেশনের অস্থিরতা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৪ পিএম 
শুটার কামরুন নাহার কলি। ছবি : সংগৃহীত
বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে অস্থিরতা বিরাজ করছে। ফেডারেশন-খেলোয়াড়রা যেন মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। বিতর্ক পিছু ছাড়ছেই না। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর কোনো খেলাই মাঠে রাখতে পারেনি শুটিং ফেডারেশন। অথচ কাদা ছোঁড়াছুড়ি ঠিকই অব্যাহত রয়েছে। ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক জিএম হায়দারকে কেন্দ্র করেই মূলত ঘটনার শুরু। সাজ্জাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন একাধিক নারী শুটার। পরিপ্রেক্ষিতে সাজ্জাদকে ফেডারেশন থেকে সরাতে বাধ্য হয়। তারপরও থেমে নেই বিতর্ক। দেশের শীর্ষ নারী শুটার কামরুন নাহার কলিকে প্রথমে সাময়িক পরে এক বছরের জন্য শুটিংয়ে নিষিদ্ধ ঘোষণা করে ফেডারেশন।

কলিকে নিষিদ্ধ করেই ক্ষান্ত থাকেনি। বুধবার সেই তালিকা আরও দীর্ঘ হয়েছে। শুটার মির্জা মোহাম্মদ আবিদুর রহমান আহাদ, পিয়াস আহমেদ এবং তাসমিয়াতি এমাকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে শুটিং ফেডারেশন। সাবেক তারকা সাবরিনা সুলতানাকে করা হয়েছে অবাঞ্ছিত। আরেক তারকা শারমিন আক্তার রত্নার বিরুদ্ধে শোনা যাচ্ছে নিষেধাজ্ঞা জারি করে প্রজ্ঞাপন দিয়েছেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম। যদিও রত্না ফেডারেশনের ইসি কমিটির সদস্য। তার বিরুদ্ধে কোনোরূপ শাস্তিমূলক ব্যবস্থার চিঠি না পাওয়া গেলেও কলির ফেসবুক পোস্টে রত্নার শাস্তির বিষয়টি উল্লেখ রয়েছে।

ফেডারেশনের চিঠিতে বলা হয়েছে, ২ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির সভায় কলির বিরুদ্ধে প্রশিক্ষণ ক্যাম্পের আচরণবিধির সাতটি ধারা ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগটি মূলত গত ২৫ জানুয়ারির একটি ঘটনা নিয়ে। ওইদিন ফেডারেশন কার্যালয়ে একটি মামলার তদন্তে আসা পুলিশ কর্মকর্তার সামনেই কলি সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য ও কর্মচারীদের সঙ্গে অশালীন, অপমানজনক, হুমকিমূলক ও আক্রমণাত্মক আচরণ করেন বলে দাবি ফেডারেশনের। তাদের মতে, এটি প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। এর ফলে ফেডারেশনের গঠনতন্ত্রের ১৬.২০ ও ১৬.২১ ধারা অনুযায়ী তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন

এদিকে সাময়িক নিষেধাজ্ঞা পাওয়া আহাদ মির্জা, এমা এবং সাবরিনার বিরুদ্ধে গঠিত অভিযোগ একই রকম। তাদের বিরুদ্ধে বলা হয়েছে গত ২৫ জানুয়ারি বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে সংঘটিত একাধিক নিন্দনীয় ও গুরুতর ঘটনার মাধ্যমে ফেডারেশনের তদন্ত কাজে আগত পুলিশ কর্মকর্তা রেবেকা সুলতানার উপস্থিতিতে সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির (ইসি) সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি চরম অশালীন, অপমানজনক, হুমকিমূলক ও আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করেন। ওই আচরণ ফেডারেশনের শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। এ কারণে আহাদ মির্জা, এমা ও সাবরিনাকে শুটিংয়ে সাময়িক নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক জিএম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানিসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলেছিলেন কলিসহ কয়েকজন সাবেক-বর্তমান শুটার। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি হায়দারকে ১০ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করার দুদিন আগেই ১ জানুয়ারি তাকে পদ থেকে অব্যাহতি দেয় ক্রীড়া পরিষদ। সেদিনই কলিকে সাময়িক নিষিদ্ধ করেছিল ফেডারেশন এবং শেষ পর্যন্ত এক বছরের শাস্তি দেওয়া হলো তাকে। কলির দাবি, হায়দারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে।

এএডি/


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: