ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর পদক্ষেপ নেবে ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচনের আগে ভোট কেনাবেচা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে দেশজুড়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সতর্ক করে জানিয়েছে, ভোট কেনাবেচা

2026-02-11T22:35:09+00:00
2026-02-11T22:35:09+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর পদক্ষেপ নেবে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ পিএম 
ফাইল ছবি
নির্বাচনের আগে ভোট কেনাবেচা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে দেশজুড়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সতর্ক করে জানিয়েছে, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ, এ ধরনের কর্মকাণ্ডে যেকোনো সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ে পরিচালিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক।

তিনি জানান, ‘দেশের বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভোট কেনাবেচা সংক্রান্ত অভিযোগ পাওয়া যাচ্ছে। কমিশন এই ধরনের কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং প্রমাণ সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা রক্ষার জন্য নির্বাচন কমিশন কার্যক্রম পর্যবেক্ষণ করছে। যেকোনো প্রমাণ বা তথ্য হাতে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কমিশন সতর্ক করেছে, নির্বাচনী প্রক্রিয়ায় অন্যায় হস্তক্ষেপ, প্রভাব বিস্তার বা ভোট কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এএডি/
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: