জামায়াতের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াত ইসলামীর বিরুদ্ধে নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগ করেছে বিএনপি। নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে

2026-02-11T23:13:32+00:00
2026-02-11T23:13:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
জামায়াতের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ পিএম   (ভিজিট : ৮৫)
নজরুল ইসলাম খান। সংগৃহীত ছবি
জামায়াত ইসলামীর বিরুদ্ধে নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগ করেছে বিএনপি। নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে অভিযোগ জানায় দলটি। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা অভিযোগগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বৈঠক শেষে ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান বলেন, কয়েকটি বড় ও অপছন্দনীয় ঘটনা ঘটেছে। যা শুধু আমাদের নয়, সারা দেশের মানুষের কাছেই অপছন্দনীয়। তাই বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানানো প্রয়োজন মনে করেছি।

তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দরে একজন রাজনীতিবিদের কাছে বড় অঙ্কের টাকা পাওয়া গেছে। ন্যায়-অন্যায়ের বিচার হবে। কিন্তু যে সময়ে ঘটনাটি ঘটেছে, সে সময়টা এটিকে প্রশ্নবোধক করে তুলেছে।

নজরুল ইসলাম খান দাবি করেন, ফেনী-১ আসনে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ হয়েছে। ময়মনসিংহ, রামু, বগুড়ার কাহালু, লক্ষ্মীপুর ও সৈয়দপুরসহ বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বেআইনি কার্যক্রমের অভিযোগ উঠেছে।

তিনি বলেন, আমরা ইসিকে সংশ্লিষ্ট সংবাদ ও ভিডিও দিয়েছি। দ্রুত ও শক্ত পদক্ষেপ নিতে বলেছি, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে। 

বিএনপির এই নেতা বলেন, সৈয়দপুরে টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনায় ইসির সিনিয়র সচিবের বক্তব্য নিয়ে তারা অসন্তুষ্ট। ৫০ লাখ নয়, ৫ কোটি টাকা পর্যন্ত বহন করা যায়— এমন বক্তব্য ঠিক নয়। সময়টা স্বাভাবিক নয় বলেই বিকাশে ১০ হাজার টাকার বেশি পাঠানোর সীমা নির্ধারণ করা হয়েছে। 

তবে ইসির সিনিয়র সচিব এ ধরনের মন্তব্য করেননি বলেও দাবি করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান জানান নজরুল ইসলাম খান।


তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক একটি কার্ডে উল্লেখ করেছেন, কাস্টমসের অনুমতি নিয়েই সংশ্লিষ্ট ব্যক্তি টাকা বহন করেছেন। কেউ প্রশ্ন না করলেও কেন তিনি নিজ থেকে ব্যাখ্যা দিলেন— এখানেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা যে কেউ করতে পারে— হোক তা পরিবর্তন বিরোধী শক্তি বা নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় থাকা পক্ষ। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কেউ নির্বাচন প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণই তাদের প্রতিহত করবে। এমনকি আমরাও যদি এমন চেষ্টা করি, জনগণ আমাদেরও প্রতিরোধ করবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   জামায়াত  বিরুদ্ধ  টাকা  অভিযোগ  বিএনপি  নির্বাচন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: