ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের মাধবপাশা এলাকায় বরিশাল সংসদীয় ৩ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভুঁইয়া ফুয়াদের নির্বাচনি

2026-02-11T23:00:29+00:00
2026-02-11T23:00:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ পিএম 
ফুয়াদের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর। ছবি : সংগৃহীত
বরিশালের মাধবপাশা এলাকায় বরিশাল সংসদীয় ৩ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভুঁইয়া ফুয়াদের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার সময় ৯ টি মোটরসাইকেলযোগে ২০ থেকে ২৫ জনের দুর্বৃত্তরা বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার সংলগ্ন এবি পার্টির নির্বাচনি কার্যালয়ে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তারা জীবন নাশের হুমকিও দেয়। এ ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানান, আসাদুজ্জামান ফুয়াদ। 


প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, হামলাকারীরা মধপপাশা ইউনিয়ন বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

এবিষয়ে প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘স্থানীয় বিএনপির কতিপয় সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। তারা ইতোমধ্যে সফিপুর বাটামারা নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোট কেন্দ্রে না যাবার জন্য হুমকি দিচ্ছে। গ্রামবাসী ভোটাররা আতঙ্কে রয়েছে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ব্যারিস্টার ফুয়াদ  নির্বাচনি অফিস  হামলা  ভাঙচুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: