লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ, কারণ দর্শানোর নোটিশ

রামগতি, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুর–৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধারা করা

2026-02-12T00:43:11+00:00
2026-02-12T00:43:11+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ, কারণ দর্শানোর নোটিশ
রামগতি, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৩ এএম 
লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ। সংগৃহীত ছবি
লক্ষ্মীপুর–৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধারা করা হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় স্থাপিত বিশেষ চেকপোস্টে এ টাকা উদ্ধার করা হয়।

এদিকে, এ সময় গাড়িতে থাকা এ্যানির ব্যক্তিগত সহকারী (পিএস) ও কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি বদরুল ইসলাম শ্যামলসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় বদরুল ইসলাম শ্যামলকে আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের ঝুমুর চত্বর এলাকায় একটি নিয়মিত চেকপোস্ট বসানো হয়। রাত ৮টার দিকে বদরুল ইসলাম শ্যামলসহ তিনজন একটি পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭) নিয়ে ওই এলাকা অতিক্রম করছিলেন। সন্দেহভাজন হিসেবে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে সেখানে নগদ ১৫ লাখ টাকা পাওয়া যায়।

টাকা উদ্ধারের পর গাড়ি ও নগদ অর্থ জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর বদরুল ইসলাম শ্যামলসহ তিনজনকে জেলা জজ আদালতের ৪র্থ তলায় নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে নেওয়া হয়। 


কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্তদের আধা ঘণ্টার মধ্যে টাকার উৎস ও উদ্দেশ্য ব্যাখ্যা করে কারণ দর্শানোর নির্দেশ দেন। নির্দেশনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিস্তারিত জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং অভিযুক্ত কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে টাকার উৎস সম্পর্কে তাদের কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অবৈধ অর্থ লেনদেন রোধে প্রশাসন তৎপর রয়েছে।

এফআর


  বিষয়:   লক্ষ্মীপুর–৩ (সদর)  এ্যানি  নির্বাচনি গাড়ি  ১৫ লাখ টাকা  জব্দ  কারণ দর্শানোর নোটিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: