বিএনপির নারী কর্মীর ওপর হামলার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

নোয়াখালী সংবাদদাতা

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতের কর্মীদের হামলায় বিএনপির এক নারী কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত নারীর নাম তানিয়া।বুধবার (১১ ফেব্রুয়ারি)

2026-02-12T04:16:59+00:00
2026-02-12T04:16:59+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালী
বিএনপির নারী কর্মীর ওপর হামলার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৬ এএম 
আহত বিএনপির নারী কর্মী তানিয়া। ছবি : সংগৃহীত
নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতের কর্মীদের হামলায় বিএনপির এক নারী কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত নারীর নাম তানিয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সিদ্দিক মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত তানিয়া উপজেলার থানার হাট ইউনিয়নের বাসিন্দা। তিনি নোয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শাহজাহানের একজন সক্রিয় নারী কর্মী বলেন জানান ওই প্রার্থীর মিডিয়া সেলের সমন্বয়ক জহির উদ্দিন।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় তানিয়া উপজেলার আল আমিন বাজার থেকে বাড়ি ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীরা তার ওপর হামলা চালায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায় হামলাকারীরা। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। বিশেষ করে মাথা ও হাতে গুরুতর জখম হয়েছে। পরে তানিয়াকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া বলেন, এ হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে জামায়াত-শিবিরের হামলার তীব্র নিন্দা জানান।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াতের মিডিয়া সমন্বয়ক ডা. বোরহান উদ্দিন জানান, তাদের দলের কেউ এ ধরনের কাজ করতে পারে না। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, তিনি এ বিষয়ে অবহিত নন। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এফআর


  বিষয়:   নোয়াখালী  বিএনপি  নারী কর্মী  হামলা  অভিযোগ  জামায়াত  বিরুদ্ধে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: