ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা, বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

ফেনী সংবাদদাতা

সারাদেশ

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের

2026-02-12T07:18:34+00:00
2026-02-12T07:18:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ফেনী
ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা, বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী আটক
ফেনী সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৮ এএম   (ভিজিট : ১১৬)
প্রতীকী ছবি
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতাকর্মী জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন। পরে ঘটনাস্থলে যান ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ।

এ সময় বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের দায়ে ১৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির সাতজন ও জামায়াতে ইসলামীর নয়জন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।


ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে ১৩ জনকে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।

এফআর


  বিষয়:   নির্বাচন  ফেনী  ভোটকেন্দ্র  প্রবেশের চেষ্টা  বিএনপি  জামায়াত  নেতাকর্মী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: