ভোট দিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোটকেন্দ্রে ভোট

2026-02-12T08:34:10+00:00
2026-02-12T10:26:44+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
ভোট দিলেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৪ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ১০:২৬ এএম  (ভিজিট : ৬৮)
ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলো
ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।  
জামায়াত আমির ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন।

 
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর ৬০ ফিট সংলগ্ন মিরপুর-২ এলাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে আজ সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রটিতে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টিম একাধিকবার টহল দিয়েছে।

ভোটারদের তুলনায় এ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সময়ের আলো/এআর


  বিষয়:   ভোট  জামায়াত  আমির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: