যাত্রাবাড়ীতে ভোটকেন্দ্রে ভোটারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। কাজলার দনিয়া অগ্রদূত স্কুল

2026-02-12T12:49:01+00:00
2026-02-12T12:49:01+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
যাত্রাবাড়ীতে ভোটকেন্দ্রে ভোটারের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। কাজলার দনিয়া অগ্রদূত স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

আবু সাঈদ সরকারের ছেলে ফারহান ইসরাক নিঝুম বলেন, ওই কেন্দ্রে ভোট দিতে গিয়ে পাঁচতলায় ওঠার সময় আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন।

আবু সাঈদ সরকার মুগদার মানিকনগর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/এআর
  বিষয়:   ভোটকেন্দ্র  ভোটার  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: