টাকা বিতরণের অভিযোগে ২ জামায়াত কর্মী আটক

‎দিনাজপুর সংবাদদাতা

সারাদেশ

‎দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার

2026-02-12T13:13:10+00:00
2026-02-12T13:44:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
টাকা বিতরণের অভিযোগে ২ জামায়াত কর্মী আটক
‎দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৩ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ১:৪৪ পিএম
নগদ টাকা বিতরণের অভিযোগে জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে। ছবি : সংগৃহীত
‎দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের প্রফেসর পাড়া মহল্লার আজিম উদ্দীনের ছেলে নুরুল আমিন ইমন (৩৫) এবং চকপাড়া (পাহানপাড়া) গ্রামের গাব্রিয়েল মন্ডলের ছেলে সেতু মন্ডল (৩৪)।
 

‎স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে আটক দুজন বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ফিসারি অফিস সংলগ্ন চকপাড়া কল‍্যাণপুর গ্রামে প্রবেশ করে আদিবাসী পাড়া ও তৎসংলগ্ন এলাকায় স্থানীয় ভোটারদের মাঝে গোপনে ভোটার প্রতি নগদ ৫০ টাকা করে বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা টাকাসহ তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে অবহিত করেন। 


খবর পেয়ে নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. লিয়াকত আলী সেখ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করেন। 
 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটারদের মাঝে যাতায়াতের টাকা বিতরণের সময় জামায়াতে ইসলামীর দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।


/এমএইচআর 


  বিষয়:   ভোট  নির্বাচন  জামায়াত  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: