রুমিন ফারহানা ও বিএনপি জোটের সমর্থকদের মধ্যে হাতাহাতি

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের কর্মী সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের সামনে

2026-02-12T16:31:51+00:00
2026-02-12T17:19:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রুমিন ফারহানা ও বিএনপি জোটের সমর্থকদের মধ্যে হাতাহাতি
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৫:১৯ পিএম
ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের কর্মী সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের সামনে হাতাহাতি ও মারামারি হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে সরাইল উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্তত ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনায় বড় ধরনের কোন সংঘর্ষের রূপ নেয় নি। 

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভূঁইয়া জানান, সকালে ভোট কেন্দ্রের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রিজাইডিং কর্মকর্তা ১০ মিনিটের জন্য ভোট গ্রহণ বন্ধ রেখেছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতির স্বাভাবিক হওয়ায় বর্তমানে স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ চলছে। এ ঘটনায় কোন হতাহত হয়নি।

এর আগে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের আশুগঞ্জ উপজেলার আটটি কেন্দ্রে জোর করে খেজুর গাছ প্রতীকে সিল মারার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন রুমিন ফারহানা।

এদিন সকালে ভোট দেওয়ার পর তিনি বলেন, পুলিশ, সেনাবাহিনী ও ডিসিসহ সংশ্লিষ্ট সবার কাছে আটটি কেন্দ্রের নাম পাঠিয়েছি। আমার নেতাকর্মীরা প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন। গতকাল রাতে দুইজন কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। রাতে খেজুর গাছ প্রতীকে সিল মারার পরিকল্পনা ছিল, সে কারণে তারা পাহারায় ছিলেন।

এমনকি কোনো অভিযোগ ছাড়াই তাদের আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি।


/এমএইচআর 



  বিষয়:   রুমিন ফারহানা  বিএনপি  হাতাহাতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: