সাতক্ষীরার মাছখোলা কেন্দ্রে টেন্ডার ভোট

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা সদরেরর মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিল্পী খাতুন নামের এক মহিলা কেন্দ্রে এসে জানতে পারেন আগেই তার ভোট অন্য

2026-02-12T17:12:52+00:00
2026-02-12T17:12:52+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরার মাছখোলা কেন্দ্রে টেন্ডার ভোট
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম 
প্রতীকী ছবি
সাতক্ষীরা সদরেরর মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিল্পী খাতুন নামের এক মহিলা কেন্দ্রে এসে জানতে পারেন আগেই তার ভোট অন্য কেউ দিয়ে গেছে। পরে তার নিকট থেকে টেন্ডার ভোট নেওয়া হয়।

কেন্দ্রের বাইরে থাকা শিল্পী খাতুনের এক নিকট আত্মীয় জানান, তার মামাত বোন শিল্পী খাতুন এসে জানতে পারেন আগেই অন্য কেউ তার ভোট দিয়ে গেছে। পরে প্রিজাইডিং অফিসার পুনরায় শিল্পী খাতুনকে ভোট দেওয়ার সুযোগ দেন এবং টেন্ডার ভোট হিসেবে সেটি খামের মধ্যে রেখে দেন। 

প্রিজাইডিং অফিসার তাকে জানিয়েছেন, গণনার সময় বাক্সের ভিতরে দিয়ে ভোটটি গণনা করা হবে। একই নাম হওয়ায় এটা হতে পারে বলে তাদের ধারনা।

কেন্দ্রের বাইরে থাকা একজন প্রত্যক্ষদর্শী ইব্রাহিম হোসেন জানান, টেন্ডার ভোট গণনা হয়না। সেজন্য ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের আরো সতর্ক হওয়া দরকার বলে তিনি মনে করেন।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   সাতক্ষীরা  শিল্পী  টেন্ডার  ভোট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: