‘বিএনপির বিজয় অনিবার্য’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভোটগ্রহণ শেষ হলেও রাজনৈতিক উত্তাপ কমেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমান্তরাল গণভোট শেষে নিজেদের বিজয় নিয়ে আত্মবিশ্বাসী অবস্থান নিয়েছে

2026-02-12T21:40:16+00:00
2026-02-12T21:40:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
‘বিএনপির বিজয় অনিবার্য’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম 
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। ছবি : সংগৃহীত
ভোটগ্রহণ শেষ হলেও রাজনৈতিক উত্তাপ কমেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমান্তরাল গণভোট শেষে নিজেদের বিজয় নিয়ে আত্মবিশ্বাসী অবস্থান নিয়েছে বিএনপি। তবে একই সঙ্গে চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, জনগণের ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করে- দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল। তার ভাষায়, ‘জনগণের ম্যান্ডেটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে- এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সহিংসতায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।

তবে সংবাদ সম্মেলনে নির্বাচনী অনিয়মের অভিযোগও তোলে বিএনপি। মাহদী আমিন দাবি করেন, ভোটের আগের রাত থেকেই বিভিন্ন স্থানে সহিংসতা, আচরণবিধি লঙ্ঘন এবং ‘কালো টাকার প্রভাব’ লক্ষ্য করা গেছে। ভোটারদের ভয়ভীতি দেখানো, কেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা এবং জাল ভোটের অভিযোগও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন

তার বক্তব্য অনুযায়ী, কোথাও কোথাও আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং মৃত ব্যক্তির নামে ভোট পড়ার অভিযোগ এসেছে। অনেক ভোটার নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারার কথাও জানিয়েছেন বলে দাবি করেন তিনি। এসব ঘটনাকে তিনি অতীতের অনিয়মের পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেন।

মাহদী আমিন আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ভীতি ছড়ানোর চেষ্টা করেছে। তবে এসব প্রচেষ্টা সত্ত্বেও বিএনপির বিজয় ঠেকানো যাবে না বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য শায়রুল কবির খানসহ অন্য নেতারা।

চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশিত হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট-পরবর্তী এই সময়টিই সবচেয়ে সংবেদনশীল। একদিকে বিজয়ের দাবি, অন্যদিকে অনিয়মের অভিযোগ- সব মিলিয়ে আনুষ্ঠানিক ফল ঘোষণাই এখন পরিস্থিতির মোড় নির্ধারণ করবে।

এএডি/


  বিষয়:   সংবাদ  সম্মেলন  বিএনপি  কেন্দ্রীয়  নির্বাচন  পরিচালনা  কমিটি  মুখপাত্র 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: