যে ১৭ আসনে বিজয়ের ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা চলাকালে ১৭টি আসনে নিজেদের প্রার্থীর জয় হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)

2026-02-12T21:51:46+00:00
2026-02-12T21:51:46+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
যে ১৭ আসনে বিজয়ের ঘোষণা জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম 
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা চলাকালে ১৭টি আসনে নিজেদের প্রার্থীর জয় হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

Advertisement
পোস্টে বলা হয়, আনঅফিসিয়াল বা বেসরকারি ফলাফলের ভিত্তিতে এখন পর্যন্ত ১৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে তখনও চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি, তবু প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলের ওপর ভিত্তি করে এ দাবি করছে দলটি।
আরও পড়ুন

তারা হলেন-
মো. শফিকুল ইসলাম (পটুয়াখালী-২), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), মো. আমির হামজা (কুষ্টিয়া-৩), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), মোহাম্মদ বেলায়েত হোসেন (নোয়াখালী-৫), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬), হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪), মো. গোলাম রব্বানী (রংপুর-৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১), এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২), শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২), মো. আবুল কালাম আজাদ (খুলনা-৬), মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১), মো. আবুল কালাম আজাদ (নাটোর-১), মো. সাইফুল আলম (ঢাকা-১২) ও মো. রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১)।

দলটির দাবি অনুযায়ী, বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত ফলাফলে তাদের প্রার্থীরা এগিয়ে আছেন এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের চূড়ান্ত ঘোষণার অপেক্ষা চলছে।

এএডি/
  বিষয়:   বিজয়  ঘোষণা  জামায়াত  নির্বাচন  ফেসবুক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: