ফলাফল ঘোষণার পর জামায়াত কর্মীদের ওপর বিএন‌পির হামলা, আহত ৬

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতি‌নি‌ধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্বাচনি ফলাফল প্রকাশের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন জামায়াতকর্মী গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার

2026-02-13T00:32:43+00:00
2026-02-13T00:32:43+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ফলাফল ঘোষণার পর জামায়াত কর্মীদের ওপর বিএন‌পির হামলা, আহত ৬
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩২ এএম 
চিকিৎসাধীন আহত এক জামায়াতকর্মী। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্বাচনি ফলাফল প্রকাশের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন জামায়াতকর্মী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনি ফলাফল ঘোষণার পর জগন্নাথপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএন‌পির সমর্থকরা জামায়াত কর্মীদের ওপর হামলা ক‌রে।  

হামলায় আহতরা হলেন— জগন্নাথপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আবু হাসান (২৩), মৃত আব্দুল জলিলের ছেলে লুৎফর রহমান (৫৫), মৃত আব্দুল জলিলের ছেলে আবু বক্কর সিদ্দিক (৬০), মৃত খেজমত মণ্ডলের ছেলে ইকরামুল হক (৪৫), ওয়াদুদের ছেলে শফিক (২১), মৃত আবুল হোসেনের ছেলে আতিয়ার রহমান (৫০), মৃত মোজাহার হোসেনের ছে‌লে শরিফুল ইসলাম (৪৮)।


আহতদের হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক দুইজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। বাকিরা বর্তমানে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।


এফআর


  বিষয়:   চুয়াডাঙ্গা  আলমডাঙ্গা  ফলাফল ঘোষণা  জামায়াত কর্মী  বিএন‌পি  হামলা  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: