‘আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৮ আসনের নির্বাচন ঘিরে চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। ভোটগ্রহণ-পরবর্তী পরিস্থিতিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

2026-02-13T01:18:45+00:00
2026-02-13T01:19:43+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
রাজনীতি
‘আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৮ এএম  আপডেট: ১৩.০২.২০২৬ ১:১৯ এএম  (ভিজিট : ১১২)
মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
ঢাকা-৮ আসনের নির্বাচন ঘিরে চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। ভোটগ্রহণ-পরবর্তী পরিস্থিতিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্রতিপক্ষের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শাহজাহানপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে। তোমাদের কঠোর পরিশ্রমকে ব্যর্থ করার জন্য নানা চেষ্টা চলছে। সবাই চোখ-কান খোলা রাখবে।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত থাকতে হবে। যদি এসব চক্রান্ত বন্ধ না হয়, তাহলে আমাদের রাস্তায় নামতে হবে। আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।’
আরও পড়ুন

তবে একইসঙ্গে সংযত থাকার আহ্বানও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সম্ভাব্য বিজয় উদযাপনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আল্লাহ সুযোগ দিলে আমরা আনন্দ করবো। কিন্তু এমন কোনো আনন্দ নয়, যাতে সাধারণ মানুষের ভোগান্তি হয়।’

মির্জা আব্বাসের বক্তব্যে একদিকে সতর্কবার্তা, অন্যদিকে নিয়ন্ত্রিত রাজনৈতিক আচরণের বার্তা-দুই দিকই স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচনী ফলাফল চূড়ান্ত হওয়ার আগ মুহূর্তে তার এই মন্তব্যকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এএডি/


  বিষয়:   মির্জা আব্বাস  নির্বাচন  রাজনীতি  চক্রান্ত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: