হবিগঞ্জ-১ আসনে বিএনপির রেজা কিবরিয়া বিজয়ী

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম

2026-02-13T01:38:28+00:00
2026-02-13T01:38:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জ-১ আসনে বিএনপির রেজা কিবরিয়া বিজয়ী
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ এএম 
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া। 


তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিকশা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট। 

এ ছাড়া, বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৬২ ভোট। 

এই আসনে মোট ভোটকেন্দ্র ১৭৭টি এবং মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন। কাস্টিং ভোটের হার ৪৫.৮৯। এসব তথ্য সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  হবিগঞ্জ-১  আসন  বিএনপি  রেজা কিবরিয়া  বিজয়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: