তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)

2026-02-13T09:02:17+00:00
2026-02-13T09:02:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০২ এএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভাচ্ছে জানানো হয়।

পোস্টে মার্কিন দূতাবাস জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের প্রতিফলন। 

এ উপলক্ষে বিজয়ী দল বিএনপি এবং চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান অংশীদারত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তারা আশাবাদী। 


আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে তারেক রহমানের দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের পথে। ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। 

আসার ৬ দিনের মাথায় তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। শোক সামলিয়ে দলকে বিজয়ী করে অবশেষে সরকার গঠনের পথে বিএনপি চেয়ারম্যান।

সময়ের আলো/এআর


  বিষয়:   তারেক রহমান  মার্কিন দূতাবাস  অভিনন্দন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: