পাবনায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ডিসি অফিস ঘেরাও

পাবনা সংবাদদাতা

সারাদেশ

পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা।শুক্রবার (১৩

2026-02-13T18:38:58+00:00
2026-02-13T18:38:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাবনায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ডিসি অফিস ঘেরাও
পাবনা সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম 
পাবনায় বিএনপির নেতকর্মীদের বিক্ষোভ। সংগৃহীত ছবি
পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন পাবনা-৩ ও পাবনা-৪ আসনের বিএনপির নেতাকর্মীরা।

এসময় ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’ ভোট পুনঃগণনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ ঘিরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যালয়ের সামনে পুলিশ, বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।


উল্লেখ্য, পাবনা-৪ আসনে তিন হাজার‌ ৮০১ ভোটের ব্যবধানে জামায়াতের আবু তালেব মন্ডল বিজয়ী হোন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পান এক লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।

পাবনা-৩ আসনে তিন হাজার ২৬৯ ভোটে বিজয়ী হোন জামায়াতের মাওলানা আলী আজগার। মাওলানা আলী আজগার পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন এক লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।

সময়ের আলো/আআ


  বিষয়:   পাবনা  বিএনপি  বিক্ষোভ  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: