গোপালগঞ্জের তিন আসনেই ‘না’ ভোটের জয়

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলা। জেলার তিনটি সংসদীয় আসনেই গণভোটে ‘না’ ভোটই প্রাধান্য পেয়েছে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের রিটার্নিং

2026-02-13T22:47:33+00:00
2026-02-13T22:47:33+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জের তিন আসনেই ‘না’ ভোটের জয়
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম   (ভিজিট : ১৭২)
প্রতীকী ছবি
আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলা। জেলার তিনটি সংসদীয় আসনেই গণভোটে ‘না’ ভোটই প্রাধান্য পেয়েছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জেলার তিনটি আসন মিলিয়ে মোট ৪ লাখ ৫১ হাজার ৪২৭ জন ভোটার গণভোটে অংশ নেন। এর মধ্যে ৩ লাখ ২৮ হাজার ৯৫৬ জন ‘না’ ভোট দেন এবং ১ লাখ ২২ হাজার ৫১৬ জন ‘হ্যাঁ’ ভোট দেন। ফলে সামগ্রিকভাবে জেলায় ‘না’ ভোট জয়ী হয়েছে।

এর মধ্যে, গোপালগঞ্জ ১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ ) আসনে গণভোট পড়েছে ১ লাখ ৮৩ হাজার ১৪টি। আসনটিতে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৯৮ জন ভোটার। আর ‘হ্যা’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি।


গোপালগঞ্জে-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) আসনে ১ লাখ ৪১ হাজার ৫৯২ জন ভোটার গণভোটে অংশ নিয়েছেন। আসনটিতে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৭ হাজার ২৯০ জন। আর ‘হ্যা’ ভোট দিয়েছেন ৩৪ হাজার ৩০২ জন।

এছাড়া গোপালগঞ্জ-৩ ( টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ১ লাখ ২৬ হাজার ৮৬৬ জন গণভোট দিয়েছেন। ‘না’ এর বাক্সে পড়েছে ৯৩ হাজার ৩৬৮ ভোট। ‘হ্যা’ বাক্সে পড়েছে ৩৩ হাজার ৪৯৮ ভোট।

এফআর


  বিষয়:   নির্বাচন  গোপালগঞ্জ  তিন আসন  ‘না’ ভোট  জয় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: