ছোটপর্দায় নেই ভালোবাসার আমেজ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ভালোবাসা দিবস ঘিরে প্রতি বছর জমে ওঠে শোবিজ অঙ্গন। প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির পাশাপাশি টেলিভিশন ও ইউটিউব চানেলে প্রচারিত হয় নাটক-টেলিফিল্ম।

2026-02-14T02:09:04+00:00
2026-02-14T02:09:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ছোটপর্দায় নেই ভালোবাসার আমেজ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৯ এএম 
ছোটপর্দায় নেই ভালোবাসার আমেজ। ছবি : সংগৃহীত
ভালোবাসা দিবস ঘিরে প্রতি বছর জমে ওঠে শোবিজ অঙ্গন। প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির পাশাপাশি টেলিভিশন ও ইউটিউব চানেলে প্রচারিত হয় নাটক-টেলিফিল্ম। অবমুক্ত হয় ভালোবাসার নতুন গান। পোস্টার, টিজার প্রকাশে সরব থাকে বিভিন্ন প্ল্যাটফর্ম। তবে এবারের চিত্র একবারেই ভিন্ন। ভালোবাসা দিবস চলে এলেও সাড়া নেই বিনোদন আঙিনায়। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে চাপা পড়েছে এই বিশেষ দিবসের আয়োজন। ভালোবাসা দিবসকে ছাপিয়ে সর্বত্র আলোচনায় এখন ভোটের খবর। বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও শেষ হয়নি এর রেশ। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে টেলিভিশন কিংবা ইউটিউব চ্যানেলে নেই উল্লেখযোগ্য কোনো বিশেষ নাটক ও অনুষ্ঠান। ভালোবাসা দিবস নিয়ে আলোচনায় নেই সংগীতাঙ্গনও।

সংশ্লিষ্টদের মতে পরিস্থিতির কারণে এমনটি হলেও তা স্থায়ী প্রবণতা নয়। ভালোবাসা দিবস আবেদন হারায়নি। চাহিদা কমেনি ভালোবাসা দিবসের নাটক, গান ও সিনেমার। ভালোবাসা দিবস প্রতি বছরই আসে, কিন্তু জাতীয় নির্বাচন আসে পাঁচ বছরে একবার। কয়েক দিনের মধ্যেই আগের গতিতে ফিরবে গান-নাটক।

এই প্রসঙ্গে ফারহান আহমেদ জোভান বলেন, ‘ভালোবাসা দিবস কেন্দ্র করে নাটক নির্মাণের একটা আমেজ সবসময় থাকে। আমরাও চেষ্টা করি দর্শকের চাহিদার কথা মাথায় রেখে ভালো নাটক উপহার দেওয়ার। কিন্তু এ বছর ভালোবাসা দিবসে খুব বেশি নাটক নির্মাণ হয়নি। কারণ জাতীয় নির্বাচন ছাড়া সবাই এখন ঈদের কাজ নিয়ে ব্যস্ত।’
আরও পড়ুন

তবে এবারের ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি নাটক নির্মিত হয়েছে। সিএমভির ব্যানারে মুক্তি পেয়েছে ‘যে কথা হয়নি বলা’। সময়ের আলোচিত জুটি জোভান-নীহাকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। এই নাটকে রয়েছে দুটি গান। প্রথম গানটির কথা ও সুর সোমেশ্বর অলির। দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ।

জনপ্রিয় পর্দা জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনয় করেছেন ভালোবাসা দিবসের ‘মায়া বনের হরিণ’ নাটকে। নাফ এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘টিফিন বক্স’। রাকায়েত রাব্বির পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক ও প্রান্তর দস্তিদার। নাটকটি নিয়ে নির্মাতা রাকায়েত রাব্বি বলেন, ‘খাবার কেবল শারীরিক চাহিদা নয়, এটি ভালোবাসারও অন্যতম অনুবাদ।’

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি দেখানো হচ্ছে ‘নীল রেইনকোট’। বর্ষার এক বিকালে নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানে দুটি মানুষের পরিচয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ, গল্প লিখেছেন তানভীর হাসান। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিশা রহমান, আনোয়ার, সিদ্ধার্থ, আব্রাহাম তামিমসহ অনেকে।

আজ রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘বসন্ত এসে গেছে’। রেজাউর রহমান ইজাজের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। প্রিয় মানুষকে না ভোলার গল্প তুলে ধরা হয়েছে নাটকে।

অভিনয় করেছেন- ডলি জহুর, আজম খান, সালমান আরাফাত, নওশীন নাহার, শেখ স্বপ্না, শফিউল আলম বাবু ও শিউলি শিলা। আজ সন্ধ্যায় একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ছোটবেলার প্রেম’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এ বাবুল। এতে জুটি বেঁধেছেন আবু হুরায়রা তানভীর ও স্বর্ণলতা।

এএডি/


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: