মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৩

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরে পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং অন্তত তিনজন

2026-02-14T08:44:23+00:00
2026-02-14T08:44:23+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৩
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ এএম 
ককটেলের বিস্ফোরণ ঘটে এবং অন্তত তিনজন আহত হন। সংগৃহীত ছবি
মাদারীপুরে পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং অন্তত তিনজন আহত হন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতের দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন মাদারীপুর এলাকায় আক্তার হাওলাদার ও হাসান মুন্সি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদার পক্ষের খালেক বেপারীর ছেলে রানা বেপারীর ওপর হাসান মুন্সি পক্ষের শাকিব, টুটুলসহ ১০–১৫ জন কিশোর হামলা চালায়। এতে রানা বেপারীর ডান হাত ভেঙে যায়।


এর জেরে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতরা হলেন নতুন মাদারীপুর এলাকার চান মিয়া মুন্সীর ছেলে রনি মুন্সি, চুন্নু হাওলাদারের ছেলে রনি হাওলাদার এবং রাশেদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।



/ইউএমএইচ


  বিষয়:   মাদারীপুর  সংঘর্ষ  ককটেল বিস্ফোরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: