একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ল্যাপটপ পাচ্ছে ২১ গ্রামীণ স্কুল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

একুশের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবার দুয়ার উন্মোচন করেছে কাগজবাড়ি নামের একটি প্রতিষ্ঠান। এ লক্ষ্যে সুবিধাবঞ্চিত ২১টি গ্রামীণ

2026-02-14T19:40:13+00:00
2026-02-14T19:41:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ল্যাপটপ পাচ্ছে ২১ গ্রামীণ স্কুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৭:৪১ পিএম  (ভিজিট : ১৩১)
সংগৃহীত ছবি
একুশের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবার দুয়ার উন্মোচন করেছে কাগজবাড়ি নামের একটি প্রতিষ্ঠান। এ লক্ষ্যে সুবিধাবঞ্চিত ২১টি গ্রামীণ স্কুলে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা।   

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে মেডিকো বায়োর সঙ্গে এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে কাগজবাড়ি। 

এসব ল্যাপটপের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী সারাবছর বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবে। চিকিৎসা দেবেন বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধিত ও সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা। যা শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবাকে তৃণমূল শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ ল্যাপটপগুলো শুধু চিকিৎসাসেবা গ্রহণেই নয়, বরং ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি সহায়ক ভূমিকা রাখবে। 

এই উদ্যোগ বাস্তবায়নের ফলে অসুস্থতার জন্য কোমলমতি শিক্ষার্থীদের এখন থেকে আর হাসপাতাল বা ক্লিনিকে যেতে হবে না। স্কুলে কাগজবাড়ি প্রদত্ত ল্যাপটপের মাধ্যমে সরাসরি ভিডিও কলে যুক্ত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবে।


এসব ল্যাপটপ শিক্ষার্থীদের ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণ সহজ করবে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

প্রতিটি স্কুলে একজন করে শিক্ষক প্রতিনিধি থাকবেন। যিনি শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট এবং পরামর্শ নেওয়ার বিষয়টি সহজ করে দেবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাগজবাড়ি ইডিটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান কবির, পরিচালক জাহিদ আনোয়ার, নির্বাহী কর্মকর্তা শাখীরুজ্জামান এবং মেডিকো বায়োর পরিচালক মো. মেশকাতুর রহমান বাঁধন, চিফ অপারেটিং অফিসার মো. নাজমুল আলম নোমান প্রমুখ। 

উল্লেখ্য, কাগজবাড়ি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শিক্ষা সামগ্রী ডোনেশন ক্যাম্পেইন ঘোষণা করেছে। এই বিশ্ব রেকর্ড অর্জনে ১২ ঘণ্টায় সাড়ে চার লাখ ছাত্র-ছাত্রীর মাঝে এক মাসের শিক্ষাসামগ্রী বিতরণ করবে প্রতিষ্ঠানটি। এতে ২০২২ সালের যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথভাবে গড়া বিশ্ব রেকর্ডটি ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে যাবে বাংলাদেশ।

সময়ের আলো/আআ



  বিষয়:   একুশে  ফেব্রুয়ারি  ল্যাপটপ  স্কুল 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: