গভীর রাতে যুবশক্তির নেতাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ, দাবি স্ত্রীর

পাবনা প্রতিনিধি

সারাদেশ

গভীর রাতে জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহকে বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে দাবি করে তার দ্রুত মুক্তি চেয়েছেন

2026-02-14T22:41:03+00:00
2026-02-14T22:41:03+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গভীর রাতে যুবশক্তির নেতাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ, দাবি স্ত্রীর
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম 
যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহ। ছবি : সংগৃহীত
গভীর রাতে জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহকে বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে দাবি করে তার দ্রুত মুক্তি চেয়েছেন স্ত্রী নাঈমা আক্তার রিমা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ দাবি জানান রিমা।

জানা গেছে, গতকাল রাতে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে যুবশক্তির নেতা ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মুহাম্মদ আসাদুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি, ২০২৪ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মুহাম্মদ আসাদুল্লাহ।

এদিকে আসাদের পরিবার অভিযোগ করে জানায়, নির্বাচনের পর রাতে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যায় এবং আসাদ ও তার বাবার গায়ে রং ঢেলে দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা তার উপর আক্রমণ করে। এরপর পুরনো মামলায় তাকে হেনস্তা করার উদ্দেশ্য পুলিশ ডেকে গ্রেফতার করায়। 

মুহাম্মদ আসাদুল্লাহ এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিরও দায়িত্ব পালন করছেন তিনি।


মুহাম্মদ আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, শুক্রবার গভীর রাতে আমার স্বামীকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একটি মামলা দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়। আমরা বিস্মিত হয়েছি। 

তিনি তার স্বামী মুহাম্মদ আসাদুল্লাহর দ্রুত মুক্তির দাবি জানান। 

‎সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন বলেন, সে (মুহাম্মদ আসাদুল্লাহ) একজন সাজাপ্রাপ্ত আসামি ছিল। ২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঐ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


এফআর
  বিষয়:   পাবনা  গভীর রাতে  যুবশক্তির নেতা  বাসা  তুলে নিয়ে যায়  পুলিশ  দাবি  স্ত্রী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: