আজান শোনা ছাড়া নামাজ পড়া যাবে?

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

মানুষকে প্রতিদিন পাঁচবার নামাজের কথা স্মরণ করিয়ে দেয় আজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর আজানের প্রচলন হয়। নামাজ

2026-02-15T05:26:47+00:00
2026-02-15T05:26:47+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
ইসলাম
আজান শোনা ছাড়া নামাজ পড়া যাবে?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৬ এএম 
প্রতীকী ছবি
মানুষকে প্রতিদিন পাঁচবার নামাজের কথা স্মরণ করিয়ে দেয় আজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর আজানের প্রচলন হয়। নামাজ আদায়ের জন্য আজান দেওয়া সুন্নতে মুয়াক্কাদা, যা ওয়াজিবের কাছাকাছি। আজানের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে ইউসুফ (রহ.) 

আবদুল্লাহ ইবনে আবদুর রহমান আনসারি মাযিনী (রহ.) থেকে বর্ণনা করেন যে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তায়ালা আনহু তাকে বললেন, আমি দেখছি তুমি বকরি চরানো এবং বন-জঙ্গলকে ভালোবাস। তাই তুমি যখন বকরি চরাতে থাকো বা বন-জঙ্গলে থাকো তখন উচ্চকণ্ঠে আজান দাও। কেননা জিন, ইনসান বা যেকোনো বস্তুই যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ শুনবে, সে কেয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দেবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, এ কথা আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি (বুখারি, হাদিস, ৫৮২)। 


আজান সুন্নত পদ্ধতিতে দেওয়া জরুরি এবং যে ব্যক্তি আজান শুনবেন তার জন্য আজানের উত্তর দেওয়ার নিয়ম। তবে নামাজ শুদ্ধ হওয়ার জন্য আজান শোনা জরুরি নয়। 

কোনো ব্যক্তি অজ্ঞান বা ঘুমিয়ে থাকার কারণে যদি আজান শুনতে না পান অথবা এমন কোনো অমুসলিম দেশে বসবাস করেন যেখানে শব্দ করে আজান দেওয়া হয় না, তা হলে আজান শোনা ছাড়াও নামাজ শুদ্ধ হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে, আসওয়াদ ও আলকামা (রহ.) থেকে বর্ণিত তারা বলেন, ‘আমরা হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তায়ালা আনহুর ঘরে এলাম। তিনি জিগ্যেস করলেন, তোমাদের পেছনের লোকেরা কি নামাজ পড়েছে? আমরা বললাম, না। তিনি বললেন, (তা হলে) তোমরা দাঁড়াও, নামাজ পড়ো। তখন তিনি আমাদের আজান ও ইকামতের নির্দেশ দেননি।’ (সহিহ মুসলিম, হাদিস, ৫৩৪) 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   আজান  নামাজ পড়া 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: