পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চালকসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসচালক ও কন্ডাক্টরসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে খাইরপুর জেলার টান্ডো

2026-02-15T13:14:25+00:00
2026-02-15T13:14:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চালকসহ নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৪ পিএম 
বাসচালক ও কন্ডাক্টরসহ অন্তত ১১ জন নিহত। সংগৃহীত ছবি
পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসচালক ও কন্ডাক্টরসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে খাইরপুর জেলার টান্ডো মাস্তি এলাকায় জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বাসটি পাঞ্জাব থেকে করাচির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানিয়েছে জিও নিউজ। উদ্ধারকারী সংস্থা ইধি ফাউন্ডেশন নিহতদের মরদেহ খাইরপুর সিভিল হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে, ভারী কংক্রিট গার্ডার বহনকারী ট্রেইলারের সঙ্গে একটি যাত্রীবাহী কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন যাত্রী, বাসচালক ও কন্ডাক্টরসহ মোট ১১ জন প্রাণ হারান। আহত অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনার পর সিন্ধ পুলিশের মহাপরিদর্শক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি আশপাশের এলাকায় জরুরি সহায়তা নিশ্চিত এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য সড়ক চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে, শুক্রবার এম-৯ মোটরওয়েতে কাঠোরের কাছে তেলবাহী ট্যাংকার, একটি বাস ও আরও কয়েকটি যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হন। ওই দুর্ঘটনায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারান বলে পুলিশসূত্রে জানা গেছে।

জানা গেছে, একটি কোচ সড়কের উল্টো পাশে চলছিল। এ ঘটনায় গাদাপ থানায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 


/ইউএমএইচ



  বিষয়:   পাকিস্তান  সড়ক দুর্ঘটনা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: