ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে পড়াশোনা নিয়ে সতর্ক করল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রতিবছর বহু শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করেন। তবে ভিসার ধরন সম্পর্কে সামান্য ভুল বোঝাবুঝিও বড় বিপদের কারণ হতে

2026-02-15T15:42:25+00:00
2026-02-15T15:42:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে পড়াশোনা নিয়ে সতর্ক করল দূতাবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম 
সংগৃহীত ছবি
প্রতিবছর বহু শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করেন। তবে ভিসার ধরন সম্পর্কে সামান্য ভুল বোঝাবুঝিও বড় বিপদের কারণ হতে পারে। এবার সে বিষয়েই স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাস এক বার্তায় জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ভিজিটর ভিসা মূলত স্বল্পমেয়াদি ভ্রমণ, ব্যবসায়িক সফর বা চিকিৎসার উদ্দেশ্যে দেয়া হয়। এই ভিসায় থেকে কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠানে ডিগ্রি প্রোগ্রাম কিংবা ক্রেডিটভিত্তিক কোর্সে ভর্তি হওয়া যুক্তরাষ্ট্রের ভিসা নীতির লঙ্ঘন। এমনকি অল্প সময়ের জন্য হলেও ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।


অনেকে পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে পড়াশোনার সুযোগ খোঁজার চেষ্টা করেন। কিন্তু এ ধরনের পদক্ষেপ বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য নির্দিষ্ট স্টুডেন্ট ভিসা (যেমন এফ-১) গ্রহণ করাই একমাত্র বৈধ পথ। 

বিশেষজ্ঞরা বলছেন, ভিসার শর্ত লঙ্ঘনের ঘটনা ভবিষ্যতে ভিসা আবেদন বাতিল হওয়া, এমনকি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি করতে পারে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ভিজিট  ভিসা  যুক্তরাষ্ট্র  পড়াশোনা  সতর্ক  দূতাবাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: