পদত্যাগের বিষয়ে মুখ খুললেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে তিনি নিজেই জানান, তার পদত্যাগের সংবাদ সত্য

2026-02-15T19:17:32+00:00
2026-02-15T19:17:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
পদত্যাগের বিষয়ে মুখ খুললেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ২০৪)
পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। ফাইল ছবি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন, এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে তিনি নিজেই জানান, তার পদত্যাগের সংবাদ সত্য নয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে আইজিপি বাহারুল আলম বলেন, তার পদত্যাগের খবর সঠিক নয়।

জানা যায়, অন্তর্বর্তী সরকার বাহারুল আলমকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ২০২৪ সালের ২১ নভেম্বর বাহারুল আলম দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ি আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। সে হিসেবে চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হবে। 


বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাহারুল আলম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি ফিল্ড মিশনে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন।

২০২০ সালে চাকরি থেকে অবসরে যান তিনি।

এফআর


  বিষয়:   পদত্যাগ  মুখ খুললেন  আইজিপি  বাহারুল আলম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: