ভিসা ছাড়াই চীন যেতে পারবেন যে দুই দেশের নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ চীন এবার দুই দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবশের ঘোষণা দিয়েছে। দেশ দুটি হলো-যুক্তরাজ্য

2026-02-15T19:12:54+00:00
2026-02-15T19:12:54+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভিসা ছাড়াই চীন যেতে পারবেন যে দুই দেশের নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ৮০)
সংগৃহীত ছবি
জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ চীন এবার দুই দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবশের ঘোষণা দিয়েছে। দেশ দুটি হলো-যুক্তরাজ্য ও কানাডা। এই দুই দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করছে চীন। দেশটির কর্তৃপক্ষ কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে কানাডীয় ও ব্রিটিশ নাগরিকরা চীনে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন বলে বেইজিংয়ের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বেইজিংয়ে ওই দুই দেশের নেতাদের সঙ্গে চীনা কর্মকর্তাদের বৈঠকের পর ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালুর এই ঘোষণা এসেছে। 


এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কানাডা ও যুক্তরাজ্যের সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসা, পর্যটন, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, সৌজন্য বিনিময় কর্মসূচি অথবা ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন। এই নীতি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বেইজিং। 

এর আগে, গত ১৬ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর চীনা কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ‘কানাডীয় নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের প্রস্তাবটি সক্রিয়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।’ 

পরদিন ১৭ জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কানাডার প্রস্তাব এখনও আলোচনাধীন রয়েছে। 

কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকদের জন্য এক মাসের ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালুর চীনা এই পদক্ষেপকে গত কয়েক বছর ধরে চলা সম্পর্কের দ্বিপাক্ষিক টানাপোড়েনের অবসানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ২০১৮ সালে কানাডায় চীনা নাগরিক মেং ওয়ানঝৌ গ্রেফতারের পর থেকেই চীন-কানাডা সম্পর্কের অবনতি শুরু হয়। পরবর্তীতে কানাডা হুয়াওয়ের ৫জি সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভিসা  ছাড়া  চীন  দেশের নাগরিক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: