রক্ষণাবেক্ষণ কাজের জন্যে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলসহ নিজেদের অধিভুক্ত এলাকাগুলোতে গ্যাসের চাপ অত্যন্ত কম থাকবে বলে জানা গেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে। ফলে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে গেছে। এ কারণে আগামী সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহক প্রান্তে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করেছে।
সময়ের আলো/কেএইচও