ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন পর প্রকাশ্যে দলীয় কার্যক্রমে দেখা গেছে আওয়ামী লীগের পীরগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীদের।রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার দলীয় কার্যালয়ে আওয়ামী

2026-02-15T21:01:05+00:00
2026-02-15T21:01:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম 
দলীয় কার্যক্রমে আওয়ামী লীগের পীরগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মী। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন পর প্রকাশ্যে দলীয় কার্যক্রমে দেখা গেছে আওয়ামী লীগের পীরগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীদের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও জাতীয় পতাকা উত্তোলন করে তারা। এসময় উপস্থিত দলটির নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এদিন, বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচু তলা দলীয় কার্যালয়ে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আওয়ামী লীগের প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ সময় নেতারা বলেন, এই পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামীলীগ ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। 

তারা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জে দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।


এফআর


  বিষয়:   পীরগঞ্জ  ঠাকুরগাঁও  আওয়ামী লীগ  কার্যালয়  পতাকা উত্তোলন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: