আন্তঃবিশ্ববিদ্যালয় টিটি ফেস্ট মাতাবেন তারকারা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে টেবিল টেনিস অত্যন্ত জনপ্রিয় খেলা হলেও ফেডারেশনের অধীনে বড় কোনো আয়োজনের অভাব ছিল দীর্ঘদিনের। সেই খরা কাটিয়ে দেশের

2026-02-16T04:09:33+00:00
2026-02-16T04:09:33+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আন্তঃবিশ্ববিদ্যালয় টিটি ফেস্ট মাতাবেন তারকারা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ এএম 
সংগৃহীত ছবি
বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে টেবিল টেনিস অত্যন্ত জনপ্রিয় খেলা হলেও ফেডারেশনের অধীনে বড় কোনো আয়োজনের অভাব ছিল দীর্ঘদিনের। সেই খরা কাটিয়ে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ইন্টার ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট’। রাজধানীর শহিদ তাজউদ্দীন ইনডোর স্টেডিয়ামে বসছে তারুণ্যের এই মিলনমেলা। 

এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে টুর্নামেন্ট আয়োজন করলেও টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এত বড় পরিসরে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ এবারই প্রথম। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচ মো. আলী বলেন, ‘ফেডারেশনের আয়োজনে আগে কখনো এত বিশ্ববিদ্যালয় নিয়ে টুর্নামেন্ট হয়নি। এটি দেশের টেবিল টেনিসের জন্য একটি বড় মাইলফলক।’

Advertisement
এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৭৪ জন এবং নারী বিভাগে ৩৬ জন প্রতিযোগী নাম লিখিয়েছেন। টুর্নামেন্টে পুরুষদের জন্য থাকছে দলগত (টিম) ইভেন্ট এবং নারীদের জন্য থাকছে একক ইভেন্ট। নারী বিভাগে অংশগ্রহণকারীর সংখ্যা কম হওয়ায় শুধু একক ইভেন্ট রাখা হয়েছে। 


অন্যদিকে আন্তর্জাতিক মানদণ্ড মাথায় রেখে পুরুষ বিভাগে দলগত ইভেন্টকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য সুজন মাহমুদ। এই ফেস্টের মূল আকর্ষণ হিসেবে থাকছেন জাতীয় পর্যায়ের একঝাঁক তারকা খেলোয়াড়, যারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে টেবিল কাঁপাবেন। এই তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়, মৌ ও তুশি, আইইউবির রামহিম ও সাব্বির, ড্যাফোডিলের সজিব, প্রমিত, তুবা ও মাহি, নর্দান ইউনিভার্সিটির ইমন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাবি, চবি, জগন্নাথ, কুয়েট ও বিইউপিসহ শীর্ষ প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে থাকছে নর্থ সাউথ, ব্র্যাক, আইইউবি, এআইইউবি, ড্যাফোডিল ও ইউল্যাবের মতো সুপরিচিত নামগুলো। 

ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো এই টুর্নামেন্ট নিয়ে বেশ আগ্রহী। দূর থেকে আসা শিক্ষার্থীদের সুবিধার্থে ফেডারেশনের পক্ষ থেকে স্টেডিয়ামের কাছাকাছি হোটেলে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। 

আয়োজক সুজন মাহমুদ জানান, ‘বিশ্ববিদ্যালয়গুলো এই আয়োজন নিয়ে অত্যন্ত আন্তরিক। তারা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের সুবিধাও নিশ্চিত করেছে।’

সময়ের আলো/এআর
  বিষয়:   আন্তঃবিশ্ববিদ্যালয়  তারকা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: