বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য বাংলাদেশের প্রশংসা করল জাপান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে জাপান। পাশাপাশি নির্বাচনে জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল

2026-02-16T08:34:44+00:00
2026-02-16T10:56:22+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য বাংলাদেশের প্রশংসা করল জাপান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৪ এএম  আপডেট: ১৬.০২.২০২৬ ১০:৫৬ এএম
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে জাপান। পাশাপাশি নির্বাচনে জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে দেশটি।

ঢাকাস্থ জাপান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, সব রাজনৈতিক দল ও নেতাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য।


নতুন সরকার গঠন প্রক্রিয়া মসৃণ ও শান্তিপূর্ণ হবে-আশা প্রকাশ করে জাপান দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। 

বিবৃতিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঢাকা ও টোকিওর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে জাপানের অব্যাহত সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সময়ের আলো/আআ
  বিষয়:   বিশ্বাসযোগ্য  নির্বাচন  বাংলাদেশ  প্রশংসা  জাপান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: