তানিয়ার জন্য দোয়া চাইলেন ভক্ত-সহশিল্পীরা

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে এখন প্রার্থনায় মুখর শোবিজ অঙ্গন। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর সম্প্রতি তার

2026-02-16T08:24:40+00:00
2026-02-16T08:24:40+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
তানিয়ার জন্য দোয়া চাইলেন ভক্ত-সহশিল্পীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৪ এএম 
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে এখন প্রার্থনায় মুখর শোবিজ অঙ্গন। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর সম্প্রতি তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ চার ঘণ্টার জটিল অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে এবং আপাতত তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ অস্ত্রোপচার হয়। চিকিৎসক দলের ভাষ্য অনুযায়ী, অপারেশন চলাকালে কোনো বড় জটিলতা দেখা যায়নি। তবে অস্ত্রোপচারের পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ- এই সময়টাতে সম্ভাব্য জটিলতা এড়াতে তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নির্মাতা হাসান রেজাউল সামাজিক মাধ্যমে জানান, চিকিৎসকরা আশাবাদী হলেও এখনই পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবার কাছে তিনি তানিয়ার জন্য দোয়া চেয়েছেন।

অভিনয় জগতের সহকর্মীরাও একে একে সমর্থন ও ভালোবাসার বার্তা দিচ্ছেন। অভিনেত্রী সামিরা খান মাহি তানিয়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন-‘হাসপাতালের বিছানায় নয়, আবার সেটে তোমার হাসিমুখ দেখতে চাই।’ তার এই পোস্টে অসংখ্য ভক্ত শুভকামনা জানিয়েছেন।
আরও পড়ুন

পরিচালক সকাল আহমেদ জানান, বেশ কিছুদিন ধরেই তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তানিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে।

ভালোবাসা দিবসে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া নিজেই লিখেছিলেন, ‘কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই।’ সেই পোস্ট ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়ে যান তার ভক্তরা।

বর্তমানে তার পরিবার অনুরোধ জানিয়েছে- অপ্রয়োজনীয় ফোনকল বা হাসপাতালে ভিড় না করে সবাই যেন দূর থেকে প্রার্থনা করেন। সহকর্মী, নির্মাতা ও দর্শকদের একটাই প্রত্যাশা- দ্রুত সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন প্রিয় এই অভিনেত্রী।

এএডি/
Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: