পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চাকরি থেকে পদত্যাগের আবেদন করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগের আবেদন

2026-02-16T15:50:18+00:00
2026-02-16T15:50:18+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম 
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। ছবি : সংগৃহীত
চাকরি থেকে পদত্যাগের আবেদন করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগের আবেদন করেছেন বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য জানা গেছে। 

সিরাজ উদ্দিন মিয়াকে ২০২৪ সালের অক্টোবরে দুই বছরের জন্য চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব করা হয়। তিনি তার পদত্যাগের আবেদনে অবশিষ্ট মেয়াদে চাকরি করতে অপারগতার কথা উল্লেখ করেছেন।


এর আগে শনিবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। আজ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর গত শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আবদুর রশিদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি হয়। ওই সময় আবদুর রশিদ বলেন, তিনি আগেই পদত্যাগ করেছিলেন। কিন্তু নির্বাচনের কারণে তা গৃহীত হয়নি। এখন আদেশ হলো।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   পদত্যাগ  প্রধান উপদেষ্টা  মুখ্য সচিব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: