আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারব না, যারা বলেন তারা পাগলের মতো কথা বলেন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আগামীকাল মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি। তার

2026-02-17T00:00:05+00:00
2026-02-17T00:03:29+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
দ্য হিন্দুকে মির্জা ফখরুল
আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারব না, যারা বলেন তারা পাগলের মতো কথা বলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১৭.০২.২০২৬ ১২:০৩ এএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আগামীকাল মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি। তার আগেরদিন সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে পারবে না। যারা যুদ্ধের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন।’ 

যুদ্ধের কথা না বলে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি মূলত ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিবাদ বা ইস্যু নিয়ে এমন কথা বলেছেন। 


তিনি বলেন, ‘আগামী বছরের আগেই গঙ্গা পানি চুক্তির নবায়নের আওতায় ফারাক্কার পানির বিষয়টি সামনে আসবে। এ ছাড়া, সীমান্ত হত্যার ইস্যুটিও রয়েছে। আর আমাদের অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আমরা ভারতের সঙ্গে কোনো যুদ্ধে লড়তে পারব না। আমাদের আলোচনা করতে হবে। যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন।’ 

তিনি আরও বলেন, ‘এ ছাড়া, ২০২৪ সালে হাসিনার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার জাতীয় পুনর্মিলন করতে পারেননি। তার দাবি, অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের কথার বাইরে যেতে পারেননি। এ কারণে জাতীয় পুনর্মিলন সম্ভব হয়নি।’ 

হাসিনা ও ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি হাসিনা গুরুতর মানবতাবিরোধী অপরাধ করেছে। তাকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে শক্তিশালী জনমত আছে। আমরা বিশ্বাস করি ভারতের তাকে ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেওয়ার বিষয়টি বাণিজ্য ও বৃহত্তর বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো বাধা হবে না। আমরা ভারতের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়তে চাই।’ 

হাসিনা, তার সহযোগীদের বিরুদ্ধে বাংলাদেশে যে আইনি প্রক্রিয়া চলমান আছে সেটি অব্যাহত থাকবে বলেও দ্য হিন্দুকে জানান মির্জা ফখরুল। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভারতের সঙ্গে যুদ্ধ  পাগলের মতো কথা  দ্য হিন্দু  মির্জা ফখরুল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: