শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের বৈঠক করবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)

2026-02-17T11:02:44+00:00
2026-02-17T11:02:44+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ এএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের বৈঠক করবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা সংসদ ভবনেই এই সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকে সংসদ নেতা ও উপনেতা কে হবেন, তা ঠিক করা হবে। 


এদিকে, নির্বাচিত সরকারের মন্ত্রিসভার বিষয়ে ইতোমধ্যে কিছুটা ধারণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। 

তিনি জানিয়েছেন, যারা দীর্ঘদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, তারা মন্ত্রিসভায় স্থান পাবেন। যারা দুর্নীতির সঙ্গে আপস করেননি তারাও মন্ত্রিসভায় থাকবেন। এ ছাড়া, বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   শপথ  বিএনপি  সংসদীয় দলের বৈঠক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: