টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যাচ্ছেন আমিনুল

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ঢাকা-১৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন সাবেক ফুটবলার আমিনুল; কিন্তু

2026-02-17T12:29:19+00:00
2026-02-17T12:29:19+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যাচ্ছেন আমিনুল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯ পিএম 
ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : সংগৃহীত
ঢাকা-১৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন সাবেক ফুটবলার আমিনুল; কিন্তু তিনি জয়ী হতে পারেননি। ঢাকা-১৬ আসনে তিনি হেরে যান জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে।

এবার বিএনপির নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তার ঘনিষ্ঠ সূত্র একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচিত হতে পারলে নতুন সরকারে ক্রীড়ামন্ত্রী হতেন আমিনুল, এমন গুঞ্জন ছিলো। কিন্তু তিনি হেরে যাওয়ার ফলে, নতুন ক্রীড়ামন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে জটিলতা তৈরি হয়। আলী আসগর লবি থেকে শুরু করে অনেক নামই উঠে আসছিল সম্ভাব্য ক্রীড়ামন্ত্রী হওয়ার তালিকায়।

আবার কেউ কেউ বলছিলেন আমিনুলকেই টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রী করা হতে পারে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। আমিনুলের খুব কাছের, ঘনিষ্ট সূত্রটি আজ (মঙ্গলবার) এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওই গণমাধ্যমকে সূত্র জানায়, আজ সকালে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে আমিনুলকে ফোন করে এই তথ্য জানানো হয়।

এদিকে, আজ সকাল সাড়ে ১০টার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে সংসদভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

/এমএইচআর 


  বিষয়:   আমিনুল হক  বিএনপি  মন্ত্রী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: