গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে পেতে যাচ্ছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জয়ী হয়ে আবারও সংসদে প্রবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শপথ

2026-02-17T13:08:46+00:00
2026-02-17T13:08:46+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে পেতে যাচ্ছেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম 
মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জয়ী হয়ে আবারও সংসদে প্রবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শপথ গ্রহণের পর বিকেলে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন।

মির্জা আব্বাস রাজনীতিতে দীর্ঘ ও অভিজ্ঞ এক ব্যক্তিত্ব। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং তৎকালীন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভায়ও তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

রাজনৈতিক জীবনের শুরুতে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন মির্জা আব্বাস। ১৯৮০-এর দশকে হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন।
আরও পড়ুন

তিনি ১৯৯১ সালে ঢাকা-৬ আসন থেকে বিএনপি প্রার্থী হয়ে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন এবং ২০ মার্চ ১৯৯১ থেকে ১৯ মে ১৯৯১ পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ১৯ মে ১৯৯১ থেকে ২৮ ডিসেম্বর ১৯৯৩ পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

মির্জা আব্বাস ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জয়ী হয়ে ১১ অক্টোবর ২০০১ থেকে ২৭ অক্টোবর ২০০৬ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার মেয়াদের সময় ২০০৬ সালের ডিসেম্বরে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের আইন পাশ হয়।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ ও ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করলেও, ২০১৮ সালের একাদশ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হন। এবার ২০২৬ সালের নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে গৃহায়ন খাতের দায়িত্ব হাতে নিতে যাচ্ছেন।

এএডি/


  বিষয়:   গৃহায়ন  গণপূর্ত মন্ত্রণালয়  দায়িত্ব  মির্জা আব্বাস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: