বাণিজ্য মন্ত্রী হচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু

জাতীয়

মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন দলটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত আবদুল আউয়াল মিন্টু।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাণিজ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন

2026-02-17T14:37:05+00:00
2026-02-17T14:49:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বাণিজ্য মন্ত্রী হচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৭ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ২:৪৯ পিএম  (ভিজিট : ২১৭)
আবদুল আউয়াল মিন্টু। সংগৃহীত ছবি
মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন দলটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত আবদুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাণিজ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এর আগে সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। 

আবদুল আউয়াল মিন্টু ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৪ সালে এসএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৬৬ সালে এইচএসসি পাস করেন। মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে ১৯৬৮ সালে বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।


এছাড়াও নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৭৩ সালে মেরিন ট্রান্সপোর্টেশন বিষয়ে উচ্চতর ডিগ্রি ও ১৯৭৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

এবারের নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আবদুল আউয়াল মিন্টু এক লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ১৬৩ ভোট। 

সময়ের আলো/আআ


  বিষয়:   বাণিজ্য  মন্ত্রী  আব্দুল  আউয়াল  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: