‘সবকিছু দ্রুত হয় না, ভালো কিছুর জন্য সরকারকে সময় দিতে হবে’

ক্রীড়া ডেস্ক

খেলা

সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে

2026-02-17T19:48:49+00:00
2026-02-17T19:48:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
‘সবকিছু দ্রুত হয় না, ভালো কিছুর জন্য সরকারকে সময় দিতে হবে’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম 
তামিম ইকবাল। সংগৃহীত ছবি
সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে তামিম বলেন, এই সরকারকে সময় দিতে হবে কোনো কিছু দ্রুত হয়ে যায় না। 

রাইট পজিশনে রাইট মানুষ নিয়ে আসা খুব ইম্পর্টেন্ট। সবার লাইফের সিকিউরিটিটা ফেরত আসবে সবকিছুর দিক থেকে। আমরা প্রায় দেড় বছর ধরে আশা করছিলাম যে একটা পলিটিক্যাল সরকার আসবে।

তামিম আরও বলেন, প্রত্যেকটা মানুষের যে আশা ওটা পূরণ করবেন। এটার সাথে আমি এটাও বিশ্বাস করি যে, এই সরকারকে সময় দিতে হবে। কোনো কিছু দ্রুত হয়ে যায় না, ভালো কিছু হওয়ার জন্য সময় দেওয়া লাগবে। আর আমি আশা করি যে বাংলাদেশের প্রতিটা মানুষ তাদেরকে ওই সময়টাই দিবে। যে উনারা যেরকম বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারে।


অবশ্যই স্পোর্টসের বিষয়ে আমার যেটা এক্সপেক্টেশন থাকবে যে, যেই মানুষ যে জায়গায় যোগ্য ওই জায়গায় তাদেরকে দেওয়া। যারা ফুটবলের জন্য ভালো যারা অন্য যেকোনো স্পোর্টসের জন্য ভালো। ওনাদেরকে ওই রাইট পজিশনে রাইট মানুষ আনা খুব ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশের স্পোর্টস অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর।

বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, আমি আশা করব যে যারা দায়িত্ব আছেন বা যারা দায়িত্ব পাবেন উনারা সঠিক কাজগুলোই করবেন। হতেই পারে যদি উনি পলিটিক্সের সাথে জড়িত থাকেন আর দীর্ঘ অনেক বছর ধরে যদি পলিটিক্স করেন আর ক্রীড়া নিয়ে যদি কাজ করেন। 

কেননা আমি মনে করি যে, স্পোর্টসম্যান হয়েছেন দেখে যে স্পোর্টস মিনিস্টার হতে পারবেন না আমি তা মনে করি না। আমার কাছে মনে হয় যে যারা এই ক্রীড়াঙ্গনের জন্য কাজ করবেন তাদের প্রত্যেক মানুষের যদি ডিজার্ভিং হয়ে থাকে অবশ্যই।

সময়ের আলো/এআর
 


  বিষয়:   অধিনায়ক  তামিম ইকবাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: