আজ দুপুর থেকে যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকায় আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুুুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

2026-02-18T08:01:01+00:00
2026-02-18T08:05:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
আজ দুপুর থেকে যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০১ এএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৮:০৫ এএম
প্রতীকী ছবি
ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকায় আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুুুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
 

এতে বলা হয়, পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়, প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।  


এ সময় কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয়পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
 

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 


/এমএইচআর 



  বিষয়:   গ্যাস  নারায়ণগঞ্জ  তিতাস গ্যাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: