প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এ বি এম আব্দুস সাত্তারকে নিজের মুখ্য সচিব পদে নিয়োগ দিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে

2026-02-18T09:49:19+00:00
2026-02-18T09:50:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৯ এএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৯:৫০ এএম  (ভিজিট : ১০৩)
এ বি এম আব্দুস সাত্তার। ছবি : সংগৃহীত
এ বি এম আব্দুস সাত্তারকে নিজের মুখ্য সচিব পদে নিয়োগ দিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ গত সোমবার বাতিল করে সরকার। ২০২৪ সালের ২ অক্টোবর থেকে চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।


/এমএইচআর 



  বিষয়:   প্রধানমন্ত্রী  মুখ্য সচিব  আব্দুস সাত্তার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: