তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ

2026-02-18T10:09:43+00:00
2026-02-18T10:09:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ এএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়ে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি আজ তারেক রহমানকে সরকারের ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগদান করেছেন। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে আজ।


উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেন। একইসঙ্গে নবনির্বাচিত মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।


/ইউএমএইচ


  বিষয়:   তারেক রহমান  প্রধানমন্ত্রী  প্রজ্ঞাপন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: