বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী ভারতে পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারত সফর ঘিরে বিতর্কের একদিনের মাথায় নতুন পরিস্থিতির মুখে পড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।

2026-02-18T14:46:28+00:00
2026-02-18T14:46:54+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী ভারতে পুলিশের হাতে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৬ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ২:৪৬ পিএম
বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী ভারতে পুলিশের হাতে আটক। ছবি : দ্য ডিসেন্ট
ভারত সফর ঘিরে বিতর্কের একদিনের মাথায় নতুন পরিস্থিতির মুখে পড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে ইন্ডিগোর একটি ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল তার। সে সময় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে আটকের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তিনি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

Advertisement
এর আগের দিন দিল্লিতে অবস্থানকালে তার অজ্ঞাতে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট জানায়, ভিডিওটি ছড়িয়ে দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মাহদীকে ‘জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি’ আখ্যা দিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। পোস্টগুলোতে তার অবস্থান ও ব্যক্তিগত তথ্যও উল্লেখ করা হয়।
আরও পড়ুন

মাহদী দাবি করেছিলেন, তিনি ফিনল্যান্ডের ভিসা সংক্রান্ত কাজে দিল্লি সেন্টারে কাগজপত্র জমা দিতে গিয়েছিলেন। সেখানেই অজ্ঞাত ব্যক্তি তার ভিডিও ধারণ করে বলে তিনি সন্দেহ করেন। এরপর থেকেই অচেনা নম্বর থেকে কল ও বার্তা পেতে শুরু করেন।

হাইকমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির বিষয়টি সামনে আসার পর তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, বছরের শুরুতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এক ঘটনার সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনায় আসেন মাহদী। ওই ভিডিওতে তার কিছু বক্তব্য ঘিরে সমালোচনা তৈরি হয়।

এএডি/
  বিষয়:   বৈষম্যবিরোধী  ছাত্র  নেতা  মাহদী  ভারত  পুলিশ  আটক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: