জামায়াত নেতার খামার থেকে ৪০ ছাগল লুট

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে কর্মচারীকে জিম্মি করে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।বুধবার (১৮ ফেব্রুয়ারি)

2026-02-18T17:28:03+00:00
2026-02-18T17:38:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াত নেতার খামার থেকে ৪০ ছাগল লুট
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৫:৩৮ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে কর্মচারীকে জিম্মি করে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসি পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন। 

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে উমিরসরাই উপজেলার মধ্যম ওয়াহেদপুরে নিজামপুর রেলস্টেশনের পূর্ব পাশে একটি খামারে এই লুটের ঘটনা ঘটে। 

ভুক্তভোগী খামার মালিক আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হাইকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

খামার মালিক আবু হেনা কায়সার বলেন, আমার বাড়ি হাইতকান্দি ইউনিয়নের হলেও কর্মচারী রেখে দুই বছর ধরে পার্শ্ববর্তী ইউনিয়ন ওয়াহেদপুরে একটি ছাগলের খামার গড়েছি। খামারে চার লাখ টাকা মূল্যের ছোট-বড় চল্লিশটি ছাগল ছিল। 

সোমবার দিবাগত রাতে গাড়ি নিয়ে এসে বেশ কয়েকজন ধারালো অস্ত্রের মুখে আমার কর্মচারীকে বেঁধে খামার থেকে সব ছাগল নিয়ে গেছে। আমি বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। প্রয়োজন হলে লিখিত অভিযোগ করব।


পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহদপুর এলাকায় এক ব্যক্তির খামারে কর্মচারীকে বেঁধে কিছু ছাগল নিয়ে গেছে, এমন অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  মিরসরাই  জামায়াত নেতা  খামার  ছাগল  লুট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: