জবি ছাত্রদলের উদ্যোগে 'গণতন্ত্রের বসন্ত' উদযাপন

জবি প্রতিনিধি

শিক্ষা

'ভালোবাসার বসন্তে ফুটুক, নতুন প্রত্যাশার ফুল'; আগুনরাঙা ফাগুনের পলাশ-শিমুলে এলো প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রের বসন্ত’

2026-02-18T19:03:34+00:00
2026-02-18T19:03:34+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
জবি ছাত্রদলের উদ্যোগে 'গণতন্ত্রের বসন্ত' উদযাপন
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম 
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গণতন্ত্রের বসন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি : সময়ের আলো
'ভালোবাসার বসন্তে ফুটুক, নতুন প্রত্যাশার ফুল'; আগুনরাঙা ফাগুনের পলাশ-শিমুলে এলো প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রের বসন্ত’ উৎসব উদযাপিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান শুরু হয়। 

উৎসবে সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, ফটোবুথ, ক্যাম্পাসের শিক্ষার্থীদের হ্যান্ডমেড বিভিন্ন পণ্যের স্টল, শিক্ষার্থীদের জন্য ফুল, ব্যান্ড পারফরম্যান্স করেন। নাট্যকলা ও সংগীতসহ অন্যান্য সৃজনশীলবভিত্তিক বিভাগের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য উপস্থাপন করেন। 

উৎসব উপভোগ করতে আসা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তৃষা বলেন, ‘নির্বাচনের জন্য দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ ছিল। তবে ক্যাম্পাসে ফিরে বসন্ত নিয়ে এমন অনুষ্ঠান দেখে অনেক ভালো লাগছে।’ 

আরেক শিক্ষার্থী ইমা বলেন, ‘আমরা বাংলা ভাষা কেন্দ্রিক অনেক কিছু পালন করি না। আবার আমাদের বাঙালি সংস্কৃতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। কিন্তু ভাষার মাসে বসন্ত উপলক্ষ্যে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। আমরা এটা উপভোগ করছি।’ 


এ বিষয়ে জকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. তাকরিম মিয়া বলেন, ‘বসন্তের প্রথম দিন ক্যাম্পাস বন্ধ ছিল। আবার এদিকে আগামীকাল থেকে রোজা শুরু হবে। গতকাল থেকে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বসন্তের আকাঙ্ক্ষা পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘দীর্ঘসময় পর সারাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতান্ত্রিক পরিবেশে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বসন্তের ফুল দিয়ে বরণ করে নিতেই আমাদের এই আয়োজন।’ 

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘বসন্ত মানেই নতুনের আহ্বান। শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও মুক্ত প্রকাশের জায়গা তৈরি করতেই আমরা এই উৎসব আয়োজন করেছি।’ 

অনুষ্ঠানে জকসুর পাঠাগার সম্পাদক রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য সাদমান আমিন সাম্য ছাড়াও শাখা সংগঠনটির অন্যান্য নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   জবি ছাত্রদল  উদ্যোগ  গণতন্ত্রের বসন্ত 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: